ঝিনাইদহে ১০টি ভারতীয় ইয়ারগানসহ মহিলা আটক
ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ১০টি ভারতীয় ইয়ারগানসহ অন্তরা খাতুন (২৩) নামের এক মহিলা চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে বারবাজার ক্যাম্প পুলিশ বারবাজার শহর থেকে ইয়ারগানগুলি উদ্ধার করে। এ সময় অপর দুই চোরাকারবারী দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতার হওয়া অন্তরা খাতুন যশোর জেলার চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
বারবাজার ক্যাম্পের আইসি এসআই তরিকুল ইসলাম জানান, ভারত থেকে অবৈধ পথে আসা ইয়ারগান পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় বারবাজার শহরের মধ্যে একটি ইজিবাইকে তল্লাসী চালিয়ে অবৈধপথে ভারত থেকে আনা ১০টি ইয়ারগানসহ অন্তরা খাতুন নামের এক মহিলা চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় অন্তরার স্বামী শফিকুল ইসলাম শফি (৩০) ও ইজিবাইক চালক হারুন পালিয়ে যায়। তিনি আরো জানান, ইয়ারগান গুলি ভারতীয়। এগুলো চোরাইপথে বাংলাদেশে আনা হয়েছিল। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed