চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটির দুই আরোহী নিরাপদে রয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার বড় হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার বিগ্রেডকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, দুর্ঘটনার পর পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। জরুরিভিত্তিতে হেলিকপ্টারে করে বিমানের দুই আরোহীকে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই দুই আরোহী প্যারাসুটের সাহায্যে বের হয়ে আসতে সক্ষম হন বলে জানান তিনি।
Related News
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More



Comments are Closed