ডাকবাংলা ত্রিমহণী-গোপালপুর সড়কের বেহাল দশা
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহ সদরের ডাকবংলা বাজার ত্রিমহণী থেকে বাজার গোপালপুর যাওয়ার অবহেলিত রাস্তাটি সত্যি যেন যুদ্ধক্ষেত্র আর কত বছর গেলে মেরামত হবে এমনই স্থল ফোটানো টিপ্পনীর বক্তব্য এলাকাবাসীর। সড়ক ও জনপথ বিভাগের অবহেলায় প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে এই গ্রাম গঞ্জের শত শত মানুষের।
দুর্ঘটনায় পড়ছে ছোট বড় সকল ধরনের পরিবহণ। রাস্তাটির মাঝে মাঝে বড় বড় গর্তে পরিনত হয়েছে। রাস্তাটির এমন দুর্দশা দেখে মনে হয় কি? বড় একটা সরু খাল আর বৃষ্টি এলে তো কোন কথাই নেই মনে হয় মাছ চাষের এক উপযোগী স্থান। শুধু তাই না, এখন বর্ষাকাল কখনো বৃষ্টি আবার কখনো রোদ বৃষ্টি এলে গ্রামের সাধারণ মানুষ ঐ রাস্তা দিয়ে চলাচল করতে একে বারেই অক্ষম হয়ে পড়ে।
শুধু তাই না, ডাকবাংলা থেকে বাজার গোপালপুর যাওয়ার রাস্তাটি যখন চলাচলের উপযোগী ছিলো তখন প্রতিটি চালক, যেমন আলমশাধু, ভ্যান, অটো ভ্যান দিয়ে প্রতিদিন ভাড়া মারতো ৫০০-৭০০ টাকা কিন্তুু বর্তমানে সেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ার কারনে সেই চালকেরাই এখন প্রতিদিন ভাড়া মারে ১৫০-২০০ টাকা যা দিয়ে সন্তানদের লেখাপড়া ও সংসার চালাতে একেবারেই অক্ষম। সুতারাং ভুক্তভোগী এলাকাবাসীর দাবির পাশাপাশি এলাকার সুশীল সমাজের মানুষেরা এ রাস্তাটি মেরামত করনের দাবি জানিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed