৮ আগস্ট থেকে ফাজিল পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (ডিগ্রি) পরীক্ষা ২০১৬ আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র গতকাল রোববার এ তথ্য জানায়। খবর বাসস’র।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ জানান, দেশের ২৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণ করবে এক হাজার ২৭৭ মাদ্রাসার প্রথম (অনিয়মিত), দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে ২টায় শেষ হবে।
পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed