ঢাকা-কোলকাতা রুটে গ্রীন লাইনের সৌহার্দ্য বাস চালু
বৈশাখী নিউজ ডেস্ক: গ্রীন লাইন পরিবহনের ঢাকা-কোলকাতা দুটি সৌহার্দযাত্রী বাসের সরাসরি চলাচলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সোমবার (১০ জুলাই) বেলা ১২টায় ভারতীয় গ্রীন লাইন পরিবহনের দুটি বাস হরিদাসপুর চেকপোস্ট হয়ে বেনাপোল চেকপোস্টে প্রবেশ করে।
সূত্র মতে জানা যায়, ভারতীয় শ্যামলী সৌহার্দ্য পরিবহনের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন দায়িত্ব পায় গ্রীন লাইন পরিবহনের মৈত্রী বাস।
ভারতীয় গ্রীন লাইন পরিবহনের ম্যানেজিং ডাইরেক্টর সঞ্জয় দত্ত ও তার সহযোগী পার্টনার আলী হোসেন বাস দুটিতে ২২ জনের একটি প্রতিনিধি দল নিয়ে কোলকাতা থেকে শোভাযাত্রা শুরু করেন। বেনাপোল চেকপোস্টে গাড়ি দুটি সোমবার বেলা ১২টায় প্রবেশ করলে বাংলাদেশ গ্রীন লাইন পরিবহনের ম্যানেজিং ডাইরেক্টর আলাউদ্দিন, বেনাপোল বাজার গ্রীন লাইন পরিবহনের ব্যবস্থাপক রবীন্দ্রনাথ ও চেকপোস্ট কাউন্টারের ম্যানেজার জসিম উদ্দিনের নেতৃত্বে পরিবহনের ও এলাকার শুধীজনরা গাড়ি দুটিতে ফুল ছিটিয়ে বরন করে নেয়।
নতুন এ সৌহার্দ্য বাস দুটিতে কোলকাতা থেকে ঢাকার ভাড়া ধার্য করা হয়েছে এক হাজার সাত শত (১৭০০) টাকা।
বাংলাদেশের গাড়ির ম্যানেজিং ডাইরেক্টর হাজী আলাউদ্দিন জানান, ভারত এর করুণাময় শল্টটেক থেকে গাড়ি দুটি সোমবার, বুধবার ও শুক্রবার ছেড়ে আসবে সপ্তাহে তিন দিন। এবং বাংলাদেশের ঢাকা কমলাপুর থেকে শনি মঙ্গলবার ও বৃহস্পতিবার ছেড়ে যাবে।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed