নবীগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ২ কেজি গাঁজাসহ ফয়েজ আহমেদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে- গত শনিবার গভীর রাতে নবীগঞ্জ-কাজিগঞ্জ বাজার সড়কের বেগমপুর (রউয়ারকাড়া) ব্রীজ সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়েজ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র। উল্লেখিত পরিমান গাজাসহ সিএনজি যোগে যাওয়ার পথে পুলিশ ফয়েজকে গ্রেফতার করে। পুলিশ আরো জানায় ওই রাতে সড়কে পুলিশ টহলরত থাকা অবস্থায় গোপন সুত্রে জানতে পারে ফয়েজ পলিথিন ব্যাগে করে ২ কেজি গাঁজাসহ সিএনজি যোগে ওই সড়ক দিয়ে যাচ্ছে। এমন খবরে তাকে আটক করার জন্য রাস্তায় ওৎ পেতে থাকে পুলিশ। এক পর্যায়ে গাড়ীটি যাওয়ার পথে এসআই আবুল খায়ের ও এএসআই জয়ন্ত তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ আটক করে তল্লাশী কালে ফয়েজ আহমদ এর স্বীকারোক্তি মতে ২ কেজি গাঁজা উদ্ধার এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। রবিবার দুপুরে তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed