শ্রীমঙ্গলে ভূয়া চিকিৎসক গ্রেফতার, জেল-জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে মো. রাকিবুল ইসলাম নামের এক ভূয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১টায় উপজেলার বেরীর পাড়স্থ আইকন মেডিক্যাল সার্ভিসে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করে জরিমানা ও কারাদন্ডাদেশ দেন র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
গ্রেফতারকৃত রাকিবুল কুমিল্লা জেলার হোমনা থানার নিলুখী গ্রামের মোজাফফর আহমদের ছেলে।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল থানাধীণ আইকন মেডিক্যাল সার্ভিসে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। এসময় ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২(১) ও ২৯(১) ধারা মোতাবেক নিবন্ধন বিহীন ডাক্তার (ভুয়া ডাক্তার) হিসেবে ব্যবস্থাপত্র প্রদান করার অপরাধে ২০ হাজার টাকা জরিমান ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থ অনাদায়ে বিশ দিনের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। ভূয়া ডাক্তারকে গ্রেফতার ও শাস্তি প্রদান করায় এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে। আসামীকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মাঈন উদ্দিন চৌধুরী।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed