বিএনপি আনরিয়েলেস্টিক কথা বলে, আই ডোন্ট কেয়ার : অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপি সম্পের্ক আমি কোনো মন্তব্য করতে চাই না। তারা সব সময় আনরিয়েলেস্টিক (বাস্তবতা বিবর্জিত) কথা বলে। আই ডোন্ট কেয়ার।
বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণে অনিয়ম হচ্ছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে শুক্রবার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জে সাংবাদিকরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করলে তিনি এমন মন্তব্য করেন।
বিকেলে ফেঞ্চুগঞ্জের ইসলামপুরে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন অর্থমন্ত্রী।
এসময় তিনি বলেন, দেশে প্রচুর খাদ্য মজুদ রয়েছে। খাদ্যের কোনো অভাব নেই। বিদেশ থেকেও চাল আমদানি করা হচ্ছে।
বন্যা দুর্গত এলাকায় যথেষ্ট পরিমান খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে ত্রাণ বিতরণের পূর্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মাহমুদ-উস সামাদ চৌধুরী, সাংসদ কেয়া চৌধুরী, মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed