Main Menu

রাজনগরে জ্বরে আক্রান্ত ২ কিশোরীর মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে দুই কিশোরীর মুত্যু হয়েছে।

আজ শুক্রবার ইউনিয়নের ওয়ার্ড সদস্য তারেক রহমান ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, পানিবন্দি অবস্থায় জ্বরে থাকা দুই কিশোরী সঠিক চিকিৎসার অভাবে মারা গেল। গত সোমবার তামান্না (১৪) ও গত বুধবার রুমা (১২) মারা যায়।

পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আমিরপুর গ্রামের কুটি মিয়ার মেয়ে রুমা বেগম ও রুকু মিয়ার মেয়ে তামান্না বেগম গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলো। এদিকে পানিবন্দি থাকার কারণে তাদেরকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী জানান, ডা. অরুপ রাউতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম আমিরপুর গ্রামে পাঠানো হয়েছে। এ মুহূর্তে প্রকৃত ঘটনা বলা যাচ্ছে না।

তবে মেডিকেল টিম এ বিষয়ে রিপোর্ট দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আনা হবে। ওই এলাকার আশেপাশে যতোগুলো জ্বর আক্রান্ত রোগী আছে তাদের সবাইকে পরীক্ষা-নিরিক্ষা করা হবে বলেও জানান ডা. সত্যকাম চক্রবর্তী।

Share





Related News

Comments are Closed