জন্মদিনের কথা বলে আবারও তরুণী ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: জন্মদিনের পার্টিতে ডেকে রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও জন্মদিনের দাওয়াত দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (৪ জুলাই) রাতে বনানীর ২ নম্বর সড়কের একটি বাসায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন বনানী থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর।
এসআই আলী আকবর জানান, বাহাউদ্দিন ইভান (২৮) নামে এক তরুণের সঙ্গে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এক তরুণীর পরিচয় হয় ফেসবুকে। পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। মঙ্গলবার ইভান তার জন্মদিনের কথা বলে ওই তরুণীকে তার বাসায় নিয়ে যায়। সেখানেই তরুণীটি ধর্ষণের শিকার হন।
আলী আকবর বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর ওই তরুণী থানায় এসে অভিযোগ দায়ের করেন। মামলা নম্বর ৫। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।’ বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতানা আক্তার মামলাটির তদন্ত করবেন বলে জানান তিনি।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে ওই তরুণীকে তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) তার ডাক্তারি পরীক্ষা করা হবে।
তিনি আরও জানান, বাহাউদ্দিন ইভান শিল্পপতি বোরহান উদ্দিনের ছেলে। ইভান বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বনানী থানায় দায়ের করা মামলার এজাহারে ধর্ষণের শিকার তরুণী লিখেছেন, ১১ মাস আগে আসামি ইভানের সঙ্গে তার পরিচয়। ক্রমে তা ঘনিষ্ঠতা পায়। এরই সূত্র ধরে মঙ্গলবার রাত ৯টায় আসামি (ইভান) ওই তরুণীকে ফোন করে নিজের জন্মদিনের কথা জানিয়ে নিজের বাসায় আমন্ত্রণ জানান। ইভান ওই তরুণীকে নিজের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথাও বলেন।
মামলার এজাহারে বলা হয়েছে, এরপর ওই তরুণী রাত সাড়ে ১০টার দিকে আসামির বাড়িতে পৌঁছান। এসময় তিনি বাসায় কাউকে না দেখলে আসামির মায়ের কথা জানতে চান। জবাবে আসামি জানান, বাবা-মা অসুস্থ বলে ঘুমিয়ে পড়েছেন। সকালে তাদের সঙ্গে ওই তরুণীর পরিচয় করিয়ে দেওয়া হবে। এসময় বাসায় জন্মদিনের উৎসবের কোনও ধরনের আয়োজন না দেখতে পেয়ে বাসায় ফিরতে চান। কিন্তু তাকে বাধা দেন ইভান। পরে ওই তরুণীকে নেশাজাতীয় দ্রব্যও খাওয়ানো হয়। রাত দেড়টার দিকে ধর্ষণের শিকার হন ওই তরুণী। ওই তরুণী চিৎকার করলে রাত সাড়ে ৩টার দিকে তাকে বাড়ি থেকে বের করে দেয় ইভান।
এজাহারে আরও উল্লেখ করা হয়, এর আগেও ইভান বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে ওই তরুণীকে। এ প্রসঙ্গে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতিও দেখিয়েছে ইভান। ধর্ষণের শিকার তরুণীর গোপন মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে সে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed