Main Menu

বিশ্বনাথে প্রবাসীর কোটি টাকার সম্পত্তি বেদখলের অভিযোগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মিরের গাঁও গ্রামের আব্দুল নুর নামে এক লন্ডন প্রবাসী স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ছাড়া রয়েছেন এবং তার ২৫ কোটি টাকার সম্পত্তি বেদখল হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবে এক জরুরী সংবাদ সম্মেলনে মিরের গাঁও গ্রামের মৃত হাজী ইন্তাজ আলীর পুত্র আব্দুল নুর এমন অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আব্দুল নুর জানান, গত জানুয়ারী মাসে তিনি বৃটেন থেকে দেশে আসেন। এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়ান। কিন্তু গত কিছু দিন থেকে একই গ্রামের আব্দুল বারির ছেলে সাইস্তা মিয়া, মছদ্দর আলীর ছেলে ফারুক আলী, মনির মিয়ার ছেলে আখতার মিয়া, বশির মিয়ার ছেলে লিলু মিয়া সহ কয়েকজন তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে।
তিনি বলেন, ‘বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে আমি গ্রাম ছেড়ে শহরে পালিয়ে বেড়াচ্ছি।
এ বিষয় নিয়ে তিনি ইতোমধ্যে সিলেট বিচারিক আদালতে মামলা দায়ের এবং সিলেট কতোয়ালী মডেল থানায় জিডি করেছেন বলে জানান। জিডি নং ২২০৯ তারিখ ২৯ জুন ২০১৭।
সংবাদ সম্মেলনে প্রবাসী আব্দুল নুর পুলিশ প্রশাসন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন।

 

Share





Related News

Comments are Closed