সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
এ ঘটনার পর এলাকাবাসী ব্যারিকেড দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে বাজারের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, সন্ধ্যায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষে দুজন ঘটনাস্থলে মারা যান। এছাড়া কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর বিক্ষোব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed