জৈন্তাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে পাহাড় টিলা কর্তন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে পাহাড় ও টিলা কর্তন করে পাথর উত্তোলন। সংশ্লিষ্ট প্রশাসন নোটিশ টানিয়ে তাদের দায়িত্ব শেষ করেন। অবাধে পাহাড়-টিলা কর্তনে পাহাড় ধস, প্রাণহানি ও পরিবেশ বিপর্যয়ের আশংঙ্কা সচেতন মহলের।
সরেজমিন ঘুরে দেখা যায়- জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ীর সরকারী পাহাড় হতে রাতের আধাঁরে ভূমি খেকু চক্রের সদস্যরা পাহাড় কর্তন করে পাথর উত্তোলন করে যাচ্ছে প্রতিনিয়ত। অতি স¤প্রতি পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পাহাড়া ধসে প্রাণ হানির ঘটনায় সরকারী ভাবে পাহাড় কর্তনের উপরে নিষেধাজ্ঞা জারী করা হয়। কিন্ত জৈন্তাপুর উপজেলায় এ নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী ভূমিখেকো চক্র রাঁতের আধারে গুয়াবাড়ীর টিলা ও পাহাড় কেটে পাথর উত্তোলন অব্যাহৃত রেখেছে। বিগত ৪ বৎসর হতে গুয়াবাড়ী এলাকার পাহাড় ও টিলা কর্তনের উপর সরকারী ভাবে সহকারী কমিশনার ভূমি নিষেধাজ্ঞা জারী করে সাইনবোর্ড টানিয়ে দেয়। কিন্তু প্রভাবশালীরা প্রশাসনকে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড় ও টিলার বুক চিরে পাথর বের করে নিচ্ছে। ফলে পাহাড়ের একাধিক অংশের মাটি বৃষ্টির পানির সাথে গড়িয়ে স্থানীয় ফসলী জমি ভরাট হয়ে যাচ্ছে। এছাড়া পাহাড়ের পদদেশে বসবাসকারী পরিবার গুলো জীবনের ঝুকি নিয়ে বসবাস করছে। টানা বৃষ্টির ফলে পাহাড় ধসে পড়ার আশংঙ্কা করা হচ্ছে। অপরদিকে রাত ১০টা বাজার সাথে সাথে পাথরখেকো চক্রটি রাতের আঁধারে ছোট ছোট পিকআপ ভ্যান ও নৌকা যোগে উত্তোলিত পাথর পরিবহন করে উপজেলার কয়েকটি পাথার ক্রাশিং মিলে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনের লোকজন বিষয়টি দেখেও না দেখার ভান করছে বলে স্থানীয় বাসিন্ধারা অভিযোগ করেন।
স¤প্রতি স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ বিষয়টি সরেজমিন পরিদর্শন করে গুয়াবাড়ী সহ পাহাড় ও টিলা শ্রেনীর ভূমি হতে কোন রূপ পাথর উত্তোলন না করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। স্থানীয় সংসদের নিষেধের পরও থেমে নেই পাহাড় কেটে পাথর উত্তোলনের কাজ।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সোহেল মাহমুদ জানান- ইতিপূর্বে গুয়াবাড়ী হতে আমরা পাথর উত্তোলনের উপর কড়া নির্দেশনা জারী করেছি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed