সিলেটে নদ-নদীর পানি কমছে, বন্যায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত কয়েকদিনের ভারি বর্ষন ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীর পানি এখনো বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার থেকে এসব নদীর পানি কমতে শুরু করেছে। ফলে বুধবার ৯ উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এসব উপজেলায় সৃষ্ট বন্যায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
জেলার জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানী নগর, কানাইঘাটের একাংশ, বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়াসহ চর্মরোগের প্রভাব দেখা দিয়েছে। বন্যায় বানভাসী মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। তারা বন্যার ময়লা পানি দিয়ে থালা বাসন ও পোশাক পরিষ্কার করছে।
অসচেতনভাবে ময়লা পানির ব্যবহারে ব্যাপকহারে চর্মরোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে। বিশুদ্ধ খাবার পানির জন্য ডায়রিয়া ও আমাশয় রোগের প্রভাব বিস্তার হচ্ছে। বিশেষ করে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এনিয়ে স্বাস্থ্য সচেতন তৎপরতা পর্যাপ্ত না থাকায় রোগের বিস্তার ঘটছে বলেও জানিয়েছেন তারা।
এদিকে, বন্যা থেকে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় কয়েকটি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা: হিমাংশু লাল রায়। তারা বন্যায় পানিবাহিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন বলে জানান তিনি।
তিনি আরোও জানান, ইতোমধ্যে পানিবাহিত রোগ মোকাবেলায় বন্যা কবলিত এলাকায় এক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও আরো প্রায় দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও এক লাখ ওরস্যালাইন মজুদ রয়েছে। প্রয়োজনে এগুলো বিতরণ করা হবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed