বিশ্বনাথে তাজ উল্লাহ মেম্বারের দাফন সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগ নেতা তাজ উল্লাহ’র দাফন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সম্পন্ন হয়েছে। জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্তানে তার মরদেহ দাফন করা হয়। এর পূর্বে দুপুরে তাজ উল্লাহ কে হত্যার প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি রামপাশা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবাদ মিছিলে তাজ উল্লাহ’র মৃত্যুর জন্য রামপাশা ইউপির চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর এবং একই পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ যুবলীগ নেতা আবুল কাশেম মেম্বারকে দায়ী করে তাদের ফাঁসীর দাবী করেন এলাকাবাসী। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করারও হুসিয়ারী উচ্চারণ করেন এলাকাবাসী।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডাঃ সারোয়ার হোসাইন চেরাগ। জামায়াত নেতা আবদুল কাইয়ুমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইমাম উদ্দিন মেম্বার, বিএনপি নেতা দিলোয়ার হোসেন, জামায়াত নেতা তাজুল ইসলাম তাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তুলাই মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, শিক্ষক আবদুল মজিদ, একেএম হেকিম উদ্দিন। প্রতিবাদ মিছিল ও সভায় এলাকার কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন।
তাজ উল্লাহ মেম্বারের জানাজার নামাজে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছয়ফুল হক, অলংকারী ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা নাজমুল ইসলাম রুহেল, রামাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার খান, খাজাঞ্চী ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ প্রমুখ’সহ এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed