সিলেটে পৃথক অভিযানে ২৫ জুয়াড়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পৃথক অভিযান চালিয়ে ২৫ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তীর জুয়া খেলার সরঞ্জাম ও ২৩টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নে তির জুয়া খেলার আসর উচ্ছেদ করেছে পুলিশ। এসময় সেখান থেকে ১৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এসএমপির পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার নির্দেশে ও উপ পুলিশ কমিশনার (সাউথ) জেদান আল মুসার নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশ লালাবাজারের তেঁতুলতলে জুয়ার আসরে অভিযান চালায়। পুলিশ এসময় নদী তীরে জুয়া খেলার টিনঘরটি গুড়িয়ে দেয়। এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬ হাজার টাকা ও ১১টি মোবাইল জব্দ করে।
এদিকে একই সময়ে নগরীর সুরমা মার্কেট থেকে তীর জুয়া খেলার সরঞ্জামসহ ১১ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট হতে ২৭৫৫০ টাকা ও ও ১২টি মোবাইল সেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ আলমগীর মিয়া (২২), সোহেল আহমদ (২৯), হেমাল উদ্দিন (৩০), জজ আহমদ (২৮), আহিদ আহমদ জাবেদ (২১), সাব্বির আহমদ (২০), সুমন পাল (২৫), রিমন (২০), আরিফ আহমদ (২২), মোঃ সালেহ (৩০), মোঃ শাহজাহান মিয়া (২৫), মোঃ বাবুল মিয়া (৩২), শেখ কামাল হোসাইন (২৮) লিটন আহমদ (২০), নোমান আহমদ(৩০) শাহেদ আহমেদ (২৫), গিয়াস উদ্দিন (৩৫), সোহাগ (২৮), সোলেমান আহমদ (২৫), মনু মিয়া (৫০), সুমন দাস (২৪), আতাউর রহমান (৪০), জাকির হোসেন ইলিয়াস (৫৫), লিটন মিয়া (৩০) ও মৃদুল দেব (২২)।
এ বিষয়ে লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল বলেন, লালাবাজারকে জুয়ামুক্ত রাখতে সবার এগিয়ে আসা উচিত। এলাকার স্কুল-কলেজ শিক্ষার্থীদের অবক্ষয় রোধে ইতোমধ্যে ব্যাপারটি প্রশাসনকে লিখিতভাবে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেন, জুয়ার তথ্য পাওয়া মাত্রই অভিযান করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed