শিল্পী সমিতি থেকে মৌসুমীর পদত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: চিত্রনায়িকা মৌসুমী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (৩ জুলাই) মৌসুমী স্বাক্ষরিত পদত্যাগের একটি চিঠি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর পাঠানো হয়।
চিঠিতে মৌসুমী লিখেছেন,আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন (২০১৭-১৯) মেয়াদে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হই। আমার ব্যক্তিগত নানাবিধ সমস্যা থাকার কারণে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। যে কারণে আমি এ পদ থেকে পদত্যাগ করতে আগ্রহী।’
উল্লেখ্য, প্রতি দুই বছর পরপর শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৯) মেয়াদে মিশা সওদাগর সভাপতি এবং জায়েদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ২৭৯ ভোট। নির্বাচনে মৌসুমীও কার্যনির্বাহী পরিষদে ৩৪৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এর আগে ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন শাকিব খান এবং সাধারণ সম্পাদক অমিত হাসান।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed