‘গ্রিক মূর্তি অপসারণ না করলে সুপ্রীমকোর্ট ঘেরাও করা হবে’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, ৯২ ভাগ মুসলমানদের বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয়ে গ্রিক মূর্তি স্থাপন করে দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের আস্থা হারিয়েছে। প্রধান বিচারপতির উচিত বিবেকের তাড়নায় পদত্যাগ করা। দেশের প্রধানমন্ত্রী বলেছেন তিনি মূর্তি পছন্দ করেন না। তার কথা যদি সত্যিই হয়, তাহলে দেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্যের নামে মূর্তি যে ভাবে স্থাপন করা হচ্ছে তা অপসারণে প্রধানমন্ত্রীর ভূমিকা রহস্যজনক এবং বিএনপি দাবী করে তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কিন্তু, সুপ্রীম কোর্টের সামন থেকে মূর্তি অপরাণের ব্যাপারে তাদের নিরবতায় প্রমাণ করে তারা এদেশে ইসলাম ও মুসলমানদের পক্ষে না। আওয়ামীলীগ ও বিএনপি’র এই ইসলাম বিরোধী ভ‚মিকায় দেশবাসী ক্ষুব্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেশবাসী হাত পাখা মার্কায় ভোট দিয়ে সমুচিত জবাব দিবে।
৩ জুলাই সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলে “সুপ্রীম কোর্ট প্রাঙ্গন থেকে গ্রিক মূর্তি অপসারণ ও ইসলামী হুকুমত কায়েমে উলামায়ে কেরামের ভ‚মিকা” শীর্ষক উলামা ও সুধী সমাবেশে পীর সাহেব চরমোনাই প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মোঃ ফখরুদ্দীন এর সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউসুফ আহমেদ, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. মোয়অজ্জেম হোসেন খান। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মু. মাহমুদুল হাসান, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা লোকমান খান, মাওলানা ফয়েজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
পরে পীর সাহেব চরমোনাই বাদ মাগরীব টুকেরবাজার হাজী সুন্দর আলী জামে মসজিদে এবং বাদ এশা গাজী বুরহান উদ্দিন রহ. মাদ্রাসা সংলগ্ন মাঠে বয়ান পেশ করেন।
৪ জুলাই মঙ্গলবার সুনামগঞ্জ, ৫ জুলাই বুধবার মৌলভীবাজারে এবং ৬ জুলাই বৃহস্পতিবার হবিগঞ্জের মাহফিলে পীর সাহেব চরমোনাই প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed