ব্রিটেনে মাছের লিঙ্গ পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রিটেনে মিষ্টি পানির পুরুষ মাছের লিঙ্গ পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিবিসির সংবাদে এ খবর প্রকাশ করা হয়।
অন্য প্রাণীদের ক্ষেত্রে লিঙ্গ পরিবর্তন হলেও বিশেষ করে মাছের বেলায় সেটা কেমন? আগে এমন কথা শোনা না গেলেও, এখন জানা যাচ্ছে ব্রিটেনে মিষ্টি পানির পুরুষ মাছেদের অন্তত কুড়ি শতাংশের লিঙ্গ আপনা থেকেই বদলে যাচ্ছে।
তারা ক্রমশ নারী লিঙ্গের মাছের মত আচরণ করতে শুরু করেছে। এমনকি কিছুকিছু পুরুষ মাছ ডিমও দিচ্ছে। আবার অনেক পুরুষ মাছের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে।
এর কারণ আর কিছুই না। বলা হচ্ছে, রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে বদলে যাচ্ছে পুরুষ মাছের লিঙ্গ।
বিজ্ঞানীরা বলছেন, এজন্য যে দুশোটির বেশি রাসায়নিক দায়ী, এর মধ্যে আছে মানুষের ব্যবহৃত জন্ম নিরোধক ওষুধপত্রও।
ব্রিটেনে এক বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে, পয়-নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে মানুষের শরীর থেকে যেসব রাসায়নিক বের হয়ে যাচ্ছে, তা প্রবাহিত হয়ে মিষ্টি পানির মাছেদের মধ্যে গিয়ে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য বদলে দিচ্ছে। সূত্র-বিবিসি বাংলা
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed