মৌলভীবাজারের তিন সাইক্লিষ্টের তেতুলিয়া থেকে টেকনাফ জয়
বিশেষ সংবাদদাতা: মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির তিন সদস্য সৌরভ রায় শুভ, লিংকন দাশ রায় ও টিটু চন্দ্র দেব দেশের একপ্রান্ত পঞ্চগড় জেলার তেতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে কক্সবাজার জেলার টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত বাইসাইকেল চালিয়ে ভ্রমণ করেছেন। সাইক্লিং এর ভাষায় এই ধরনের ভ্রমণকে ক্রসকান্ট্রি রাইড বলা হয়।
মৌলভীবাজার জেলা থেকে তারা সর্বপ্রথম কোনো সাইক্লিং সংগঠনের ব্যানারে ক্রসকান্ট্রি রাইড সম্পূর্ণ করলেন।
গত ২১ জুন রাতে তারা মৌলভীবাজার থেকে বাসযোগে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করে, পরদিন বিকেলে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে তারা বাইসাইকেল চালিয়ে ক্রসকান্ট্রি রাইড শুরু করে পর্যায়ক্রমে ঠাকুরগাও, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ফেনী, চট্রগ্রাম সহ কয়েকটি জেলা ভ্রমণ শেষে ৩০ জুন বিকেলে কক্সবাজারের টেকনাফ জিরো পয়েন্টে পৌছায়।
সৌরভ রায় শুভ, লিংকন দাশ রায় ও টিটু চন্দ্র দেবের সাথে মোবাইল ফোনে আলাপকালে তারা জানান, দেশের সাম্প্রতিক কিছু বড় সমস্যা যেমন সাম্প্রদায়িকতা, মাদক, যৌতুক, শিশু শ্রম, পরিবেশ দূষণ সহ বর্তমানে সম্মুখীন হওয়া কিছু সামাজিক ও জাতীয় সমস্যা বিরোধী শ্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও সাইক্লিং এর প্রতি মানুষকে উৎসাহীত করার লক্ষ্যে তারা বাইসাইকেল চালিয়ে এই এক হাজার কিলোমিটার পথ পাড়ি দেন। এই কার্যক্রমে যারা সর্বাত্মক সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এছাড়া, মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির পক্ষ থেকে জানানো হয় এই ধরনের রাইডের ধারাবাহিকতা বজায় রেখে তাদের আগামীতে আরো বড় কিছু করার পরিকল্পনা আছে এবং এই তিন সাইক্লিষ্ট মৌলভীবাজার ফিরলে তাদের কে অভ্যর্থনা ও সংবর্ধনার আয়োজন করা হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed