Main Menu

মৌলভীবাজারে শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাধুহাটি গ্রামের কাতার প্রবাসী কয়েছ মিয়ার ছেলে কামরান (৬) কে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরেণর পর অপহরণকারীরা তার পরিবারের কাছে মুঠো ফোনে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে।

গত ২৯ জুন (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো কামরান তার বাড়ীর পাশে খেলা করছিল । এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। অনেক খোঁজ করে তাকে না পেয়ে পরিবারের সন্দেহ হয় অপহরণের ।

অন্যদিকে কামরান অপহরণের কিছুক্ষণ পর অপহরণকারীরা মুঠোফোনে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানা যায়।

সূত্রে জানা গেছে, পুলিশ যে নাম্বার থেকে অপহরণকারীরা ফোন করে মুক্তিপণ দাবি করেছিল সে নাম্বারের সূত্র ধরে তা শনাক্ত করতে ৩০ জুন শুক্রবার একই ইউনিয়নের ঘোরাখাল গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় এনআইডি কার্ডধারীর বাড়ীতে গেলে দেখা যায় ঐ কার্ডধারী বয়স্ক ও বৃদ্ধা থাকায় পুলিশ তাঁকে আটক করেনি, এ সময় ঐ বৃদ্ধা জানান অপহরণের বিষয়ে তিনি কিছুই জানেন না।
জানা যায়, এনআইডি কার্ডধারী ব্যক্তির নাম, ঠিকানা সঠিক থাকলেও কার্ডের ছবির সাথে সিম রেজিস্ট্রেশন ফর্মের ছবির কোন মিল পাওয়া যায়নি। এ অবস্থায় কার্ডধারী ব্যক্তি বৃদ্ধা হওয়ায় পুলিশ তাৎক্ষনিক তাঁকে আটক করেনি।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল আহম্মদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তাদের এক আত্নীয় মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed