মহাকাশে জোড়া ব্ল্যাক হোল
বৈশাখী নিউজ ডেস্ক: মহাকাশে একজোড়া ব্ল্যাক হোল আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। বিশাল আকারের ব্ল্যাক হোল দুটি পরস্পরকে আবর্তন করছে বলেও জানিয়েছেন গবেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গ্যালাক্সি মনিটর।
সম্প্রতি ব্ল্যাক হোল দুটির বিষয়ে গবেষকরা বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন। তাদের মধ্যে একটি ব্ল্যাক হোল পৃথিবী থেকে সাড়ে সাতশ মিলিয়ন আলোকবর্ষ দূরে। রেডিও টেলিস্কোপের সহায়তায় ব্ল্যাক হোল দুটির বিষয়ে গবেষকরা অনুসন্ধান চালিয়েছেন, যার অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডে।
২০০৩ সালে ভেরি লং বেসলাইন অ্যারে (ভিএলবিএ) টেলিস্কোপটিতে এ ব্ল্যাক হোলের অস্তিত্ব ধরা পড়ে।
সে সময়েই গবেষকরা জানান, এখানে দুটি বিশাল ব্ল্যাক হোলের অস্তিত্ব রয়েছে।
এ বিষয়ে গবেষণা করছেন প্রফেসর গ্রেগ টেইলর। তিনি ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর গবেষক। তিনি জানান, এমন ঘটনা এর আগে কোথাও থেকে দেখা যায়নি, যে দুটি বিশালাকৃতি ব্ল্যাক হোল পরস্পরকে প্রদক্ষিণ করছে। পরবর্তীতে আরও গবেষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গবেষকরা জানিয়েছেন, দুটি ব্ল্যাক হোল একত্রে সূর্যের তুলনায় প্রায় ১৫ বিলিয়ন গুণ বড়। পরস্পরের সঙ্গে তাদের দূরত্ব প্রায় ২৩ আলোকবর্ষ। প্রতি ২৪ হাজার বছরে এগুলো পরস্পরকে প্রদক্ষিণ সম্পন্ন করে।
সম্প্রতি এ ব্ল্যাক হোল বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এর সহলেখক প্রফেসর রজার ডব্লিউ রমানি। তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed