হলি আর্টিজানে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে গত বছরের এই দিনে নৃশংস এক নারকীয় তান্ডব চালায় জঙ্গিরা। নৃশংস হত্যাযজ্ঞে ১৭ বিদেশিসহ ২০ জন জিম্মিকে হত্যা করে জঙ্গিরা।
শনিবার সকাল থেকে শুরু হয়েছে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন। নিহতদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশে অবস্থানরত জাপান দূতাবাস। আজ সকাল ৭টা ২১ মিনিটে বাংলাদেশে অবস্থানরত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
গুলশানের ৭৯ নম্বর সড়কে যাওয়ার তিনটি পথেই ব্যারিকেড বসানো হয়েছে। পুলিশের গাড়ি ও সীমিত কয়েকটি গাড়ি ছাড়া আর কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না।
তবে ঘটনার এক বছর পূর্তিতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রেস্তোরাঁটি ৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ ও ইতালির দূতাবাস থেকেও নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হবে।
উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের ৭৯ নম্বর রোডের এ রেস্তোরাঁয় জঙ্গিরা অতর্কিত হামলা চালায়। তারা রেস্তোরাঁয় থাকা ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০-৩৫ জনকে জিম্মি করে রাখে এবং রাতভর হত্যাযজ্ঞ চালায়।
পরের দিন সকালে রেস্তোরাঁয় জিম্মিদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযান শুরু করে যৌথ বাহিনী।
তবে এর আগে শুক্রবার রাতেই জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন খান নিহত হন।
অভিযান শেষে যৌথ বাহিনী বিদেশি নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত এবং মোট ২০ জনের মরদেহ উদ্ধার করে। নিহত ২০ জনের মধ্যে দু’জন বাংলাদেশি, একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, নয়জন ইতালিয়ান, সাতজন জাপানি ও একজন ভারতীয় নাগরিক ছিলেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed