সিলেটে ৩০৬ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. শাহেদ আলী (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার বিকেল ৪টার দিকে কদমতলীর হুমায়ূন রশীদ চত্বর সংলগ্ন হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাহেদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার মোসকাপুর গ্রামের মৃত সরুজ আলীর ছেলে।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় । এসময় তার সাথে থাকা ৩শ’ ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্যে ১ লাখ ২২ হাজার ৪শত টাকা হবে বলে জানিয়েছে র্যাব। আটককৃত আসামী ও উদ্ধারকৃত মাদক দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed