Main Menu

নবীগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলায় জানাজার নামাজ পড়তে গিয়ে নিজেই লাশ হয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধ সাকির উল্লাহ। তিনি উপজেলার দিঘলবাক ইউনিয়নের সলিতাপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, শুক্রবার বেলা ৩টার দিকে দিঘলবাক ইউনিয়নের ইউপি সদস্য দুলন মিয়ার দাদীর জানাজার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন সাকির উল্লাহ। পথিমধ্যে কামারগাও বনকাদিপুর এর নিকটে পৌছা মাত্র একটি দ্রুত গতির মোটরসাইকেল বৃদ্ধ সাকির উল্লাহকে ধাক্কা দেয়। এসময় স্থানীয় লোকজন আহত সাকির উল্লাহকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ সাকির উল্লাহ’র অবস্থা বেগতিক দেখলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

 

Share





Related News

Comments are Closed