জগন্নাথপুরে ওএমএস এর চালসহ আটক ৩
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতের আধারে পাচারকালে সরকারি ওএমএস এর ৮ বস্তা চালসহ ৩ জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানার আলীপুর গ্রামের হরমুজ আলী ছেলে গাড়ি চালক বাদল মিয়া (২২), জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাও গ্রামের আবদুল আজিবের ছেলে রাজিব হোসেন (২৫) ও আক্তার হোসেন (২৬)।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের ওএমএস’র ডিলার উপজেলা যুবলীগ নেতা স্থানীয় গোতগাঁও গ্রামের বাসিন্দা আবদুল বারিকের বরাদ্দ পাওয়া সরকারি ওএমএস এর ৮ বস্তা চাল বৃহস্পতিবার রাতের আধারে পাচারকালে ইনাতগঞ্জ সড়কে স্থানীয় জনতা আটক করেন। খবর পেয়ে শুক্রবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীম আল ইমরান জনতা কর্তৃক আটককৃত চাল ও চাল পাচারের সাথে জড়িত ৩ জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীম আল ইমরান জানান, জনতা কর্তৃক আটককৃত ওএমএস এর চাল জব্ধসহ পাচারের সাথে ৩ জনকে আটক করা হয় এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে অভিযুক্ত ডিলার যুবলীগ নেতা আবদুল বারিক জানান, ঘটনার রাতে আমি সিলেটে ছিলাম। আমার কাজের লোক কেউ এ চাল বিক্রি করতে পারে। আমি চাল পাচারের সাথে জড়িত নই।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed