জকিগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জের বারঠাকুরী ইউপির উত্তরকুল গ্রামের আব্দুর রহিমের বাড়িতে বুধবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতদের ফেলে যাওয়া একটি মুঠোফোনের সুত্র ধরে বৃহস্পতিবার স্থানীয় বারঠাকুরী গ্রামের আব্দুর রহীমের পুত্র মাসুমসহ ৭জনকে আটক করেছে এলাকাবাসী। বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধূরী টিপুর নেতৃত্বে এলাকাবাসী তাদের আটক করে।
পরে ক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে উত্তম মধ্যম দিয়ে জকিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃতরা হলো, বারঠাকুরী গ্রামের আব্দুর রহীমের পুত্র হাসান আহমদ (২৬), তার সহোদর আফসার আহমদ (২০), কাজীর পাড়া গ্রামের আসুক আহমদের পুত্র মাসুম আহমদ (২৬), বারঠাকুরী গ্রামের আব্দুল করিমের পুত্র আব্দুল মালিক (১৮), দক্ষিণ সুরমা উপজেলার কনিয়া, পশ্চিমভাগ মোল্লারগাও এলাকার রফিক আহমদের পুত্র মারুফ আহমদ (২৫), একই এলাকার আইয়ব আলীর পুত্র ছাব্বির আহমদ (২৩), সুনামগঞ্জের ছাতক উপজেলার গণিপুর এলাকার আব্দুল মতিনের পুত্র ইমন আহমদ(২৮)।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মহসনি মর্তুজা চৌধুরী টিপু জানান বুধবার রাতে উত্তরকুল গ্রামের জইর আলীর পুত্র আব্দুর রহিমের বসত ঘরে ডাকাতি করে যাওয়ার সময় একটি মোবাইল ফোন ফেলে যায় মাসুম। সেই ফোনের সুত্র ধরে আসামীদেরকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা চুরি ডাকাতির বিরুদ্ধে বিক্ষোভ করেন।
এদিকে ডাকাতি ঘটনায় আটক ৭জনকে আসামী করে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় উত্তরকুল গ্রামের আব্দুর রহিম বাদী হয়েছেন। অন্যটিতে থানার এসআই সৈয়দ ইমরোজ তারেক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এসআ্ই তারেক জানান, আটক মাসুমের বাড়ি সংলগ্ন জঙ্গল থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিগত প্রায় দেড়মাস থেকে এলাকার বিভিন্ন গ্রামে চুরি-ডাকাতি সংঘটিত হচ্ছে। এতে এসব গ্রামের লোকজন চরম শংকিত ও বিক্ষুব্ধ।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed