Main Menu

সিলেটে নৌকাডুবিতে নিখোঁজ যুবকের সন্ধান ৫ দিনেও মেলেনি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর টুকের বাজার এলাকায় সুরমা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ যুবক রফিকের সন্ধান ৫ দিনেও মেলেনি। তার শোকে পিতা-মাতা কাতর হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ৫ দিন ধরে ঘরের দরজা খোলা রেখেই সন্তানের অপেক্ষায় পথ চেয়ে আছেন মা বাবা ও আতœীয়-স্বজন। নৌকা ডুবির পর থেকে আজ অবধি তার সন্ধান চলছে। কিন্তু, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। ঈদের দিন সকালে তার সন্ধানে ডুবুরিরাও অভিযান চালান।
গত ২৫ জুন রোববার রাত ৮টার দিকে মাসুকগঞ্জ বাজার খেয়াঘাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে টুকের বাজার খেয়াঘাটের উদ্দেশ্যে নৌকা ছাড়ে পশ্চিম দর্শা গ্রামের মাঝি মনফর আলী । অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় সকলকে উদ্ধার করা গেলেও ২৫ বছরের ছেলে রফিক নিখোঁজ হয়। সে বাদেয়ালী গ্রামের দিন মজুর দছির আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা এম রহমান ফারুক জানান, রফিকের পরিবারের অনেকটা মাতম চলছে।

Share





Related News

Comments are Closed