খাগড়াছড়িতে বাস উল্টে শিশুসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন।
বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাফছড়ি এলাকার বারেক ফরাজীর ছেলে তরিকুল (২০), মো. ইউনুছ মিয়ার স্ত্রী রিপন আক্তার (২২) ও মেয়ে জান্নাতুল ফেরদাউস (৪)।
হাফছড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. আরমান হোসেন জানান, বুধবার সকালে এমএ মোর্শেদ (চট্টগ্রাম-জ ১১-০০০৭) নামের যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। কালাপানি এলাকায় পৌঁছালে এটি দুর্ঘটনায় পড়ে।
তিনি আরো জানান, নিহত রিপন আক্তার ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তার স্বামী ইউনুছ মিয়া।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed