জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ৩ আহত ও লুটপাটের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামে।
জানা গেছে, জগদিশ গ্রামের আবদুল মুতলিব ও আবদুল জব্বার কেনুর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজনের হামলায় আবদুল মতলিব পক্ষের আবদুল মতলিব (৬৫), আলীনুর (২৮) ও রোসনা বেগম (২৫) সহ কমপক্ষে ৩ জন আহত হন এবং নগদ টাকাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘটে বলে আহত পরিবারের লোকজন জানান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোজাফ্ফর আলী লিটন জানান, এর আগেও আরেকবার আবদুল জব্বার কেনু পক্ষের লোকজন আবদুল মতলিব পক্ষের লোকজনের উপর হামলা করেছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed