শ্রীমঙ্গলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৬
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাজীপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরিফ আলী নামের এক প্রতিবন্দী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অরো ৬ জন। আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- আরবেশ আলী, আব্দুল খালেক, ও আব্দুল হাই। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (২৪ জুন) সন্ধ্যায় হাজীপুর গ্রামে বাড়ির ভেতর যৌথ পুকুরে হান্ডি বাসন ধোয়াকে কেন্দ্র করে বাড়ীর মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মহিলাদের কথাকাটির পক্ষ নিয়ে ওই বাড়ির পুকুরের একটি অংশের মালিক আরবেস আলী ও আব্দুল খালিক মেম্বারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে আরবেস আলী ও খালিক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ইট পাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে নিয়ে গেলে আরিফ মারা যায়।
শ্রীমঙ্গল থানার অফিসাস ইনির্চাজ কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed