সিলেটে জুমাতুল বিদা পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা। এ উপলক্ষে মসজিদগুলোতে বিশেষ বয়ান ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আগামী বছর কিভাবে মুসল্লিরা অতিবাহিত করবেন ও দেশ ও জাতির কল্যাণে কাজ করা নির্দেশনা বয়ানে বলা হয়। নামাজের পূর্বে খুতবায় রমজানের শেষ হওয়ার সতর্ক বার্তা দেন মসজিদের ইমাম।
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার হওয়ার সিলেটের মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। নামাজ শেষে আবারও দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেটের কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট কালেক্টর মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদসহ সিলেটের প্রত্যেক মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় ক্রন্দনরত অবস্থায় মুসল্লিরা দেশ ও মুসলিম উম্মাহর পাশাপাশি পরিবার ও ব্যক্তি জীবনের শান্তি ও সফলতার জন্য মোনাজাত করেন।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed