পবিত্র জুমাতুল বিদা আজ
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র জুমাতুল বিদা আজ। রমজান মাসের শেষ জুমাবার। সারাবিশ্বের মুসলমানরা আল কুদ্স দিবস হিসেবেও এ দিনটি পালন করে থাকেন। রমজান মাসজুড়ে রোজাব্রত পালন আর ইবাদত বন্দেগীর পর আজকের এই জুমাতুল বিদায় ধর্মপ্রাণ মুসলমানরা রমজান মাসকে বিদায় জানাতে মসজিদে জুমার নামাজ আদায় করবেন।
জুমাতুল বিদা উপলক্ষে নামাজ শেষে আজ মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হবে। দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, উন্নতি ও কল্যাণ কামনা করা হবে মোনাজাতে।
এদিকে সিলেটসহ দেশের সব মসজিদে কোরআন মাহফিল ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া দিনটি উপলক্ষে সারাদেশের মসজিদগুলোতে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, তাসবিহ-তাহলিল ও দান-খয়রাতের মাধ্যমে উদযাপন করবে মুসলমানরা।
রমজানের বিদায়ী শুক্রবার মুসলমানদের জন্য অতি মূল্যবান। এ দিন সিয়াম শেষ হয়ে যাওয়ার সতর্কতামূলক দিবস। যে তিনটি বিষয় জুমাতুল বিদাকে আল্লাহর করুণা, দয়া, ক্ষমা, তথা মাগফিরাত ও নাজাত লাভের দিবস হিসেবে চিহ্নিত করেছে, তা হচ্ছে রমজান, জুমাতুল বিদা এবং শেষ শুক্রবার আল-কুদস দিবস।
ইসলামী বিশেষজ্ঞদের মতে, রমজানে জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি। তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা কর হয় জুমাতুল বিদাকে। তাদের মতে রমজান মাসের সর্বোত্তম বা উৎকৃষ্ট দিবস হলো জুমাতুল বিদা। রমজান মাসের শেষ শুক্রবার অথবা শেষ জুমার দিনকে জুমাতুল বিদা হিসেবে মুসলিম বিশ্বে পরিচিত। তাই এদিনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।
তাদের মতে এ দিনটি মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্য যে এ দিনে আল্লাহর নবী হযরত দাউদ (আ.)-এর পুত্র হযরত সুলাইমান (আ.) জেরুজালেম নগর প্রতিষ্ঠা করেন। আল্লাহর মহিমা তুলে ধরতে তিনি সেখানে মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আল-আকসা পুননির্মাণ করেন। মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদের নববীর পর মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান হচ্ছে বায়তুল মোকাদ্দাস বা মসজিদ আল-আকসা।
প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবারে বিশ্বের মুসলমানরা ইসরাইলের কবল থেকে বায়তুল মোকাদ্দাসকে মুক্ত করার জন্য নতুন শপথ নিয়ে থাকেন। এজন্য রমজান মাসের শেষ শুক্রবারকে আল কুদ্স দিবস বলা হয়। এদিনের বিশ্বের মুসলমানরা মুসলিম উম্মার ঐক্য, তাঁদের উন্নয়ন, আল কুদ্সের মুক্তি জন্য আল্লাহ্র দরবারে বিশেষ প্রার্থনা করে থাকে।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed