বকেয়া বিল চাওয়ায় পল্লী বিদ্যুতের প্রকৌশলীকে কিল ঘুষি মেরে জখম
ঝিনাইদহ সংবাদদাতা : বকেয়া বিল চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ পল্লী বিদ্যুতের সহকারী জুনিয়র প্রকৌশলী আক্তারুজ্জামানকে কিল-ঘুষি মেরে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) ফিরোজ অভিযোগ করে বলেন, কালীগঞ্জ নলডাঙ্গা রিসোর্টের মালিকের একটি স’মিল আছে। সেই মিলের মে মাসের বকেয়া বিল ছিল ৫৩ হাজার ১২৬ টাকা। বৃহস্পতিবার বিকেলের দিকে বকেয়া বিলের টাকা আদায় করতে গেলে রিসোর্ট কেন্দ্রের মালিক আব্দুল মতিন পাতা মিয়া ও তার ভাই জয়নুদ্দীন প্রকৌশলী আক্তারুজ্জামানকে কিল ঘুষি মেয়ে জামা কাপড় ছিড়ে ফেলে।
এরপর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে নলডাঙ্গা রিসোর্টের সিও ইমদাদুল হক সোহাগ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের স’মিলের কোন বিল বাকী ছিল না। তারপরও বেআইনীভাবে তাদের মিলের লাইন বিচ্ছিন্ন করে দেয়। এ কথা জিজ্ঞাসাবাদ করার পর বাদানুবাদের এক পর্যায়ে এই ঘটনা ঘটেছে।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed