মহাকাশে চীনের ‘রেশম চাষ’-এর উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২২ সালের মধ্যে একদিকে যখন মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা নিয়ে ফেলেছে চীন ৷ সেই সাথে চাঁদে ছোট আকারের ইকো-সিস্টেম পাঠানোর তৎপরতা নিতে শুরু করেছে দেশটি ৷ এই লক্ষ্যে আগামী বছর চাঁদে আলুর বীজ ও রেশম চাষের জন্য গুটি পোকার বীজ পাঠাতে চলেছে তারা ৷
চীনের চংকিঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে তিন কিলোগ্রাম ওজনের এই মিনি ইকোসিস্টেমটি ৷ গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্সে একতা ঘোষণা করা হয়েছে চীনের পক্ষ থেকে ৷
এতে বলা হয়, মহাকাশে যাচ্ছে ১৮ সেন্টিমিটারের একটি সিলিন্ডার ৷ যাতে রয়েছে আলুর বীজ ও গুটি পোকার ডিম ৷ স্লিক ওয়ার্ম তৈরি করবে কার্বন-ডাই-অক্সাইড ও আলুর বীজ তৈরি করবে অক্সিজেন ৷ ‘গ্লোবাল টাইমস’ ম্যাগাজিনে এমনটাই জানিয়েছেন এই ইকোসিস্টেমের নির্মাতা জেঙ্গ ইয়নউন ৷
পরবর্তীকালে যাতে চাঁদে মানুষ বসবাস করতে পারে সেই কারণেই পাঠানো হচ্ছে এই ইকোসিস্টেম ৷ এমনটাই জানিয়েছেন এই প্রজেক্টের প্রধান জেই জেঙ্গজিন ৷
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed