Main Menu

দেশে ফিরলো ৯ বাংলাদেশি নারী ও শিশু

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে পাচার হওয়ার চার বছর পর দেশে ফিরলো ৯ জন বাংলাদেশি নারী ও শিশু।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫ টায় বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করে। এ সময় বিজিবির কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।

দেশে ফেরত আসারা হলো- জোহরা খাতুন, রিনা বিবি খাতুন, জান্নাতুল ফেরদৌস, রোজিনা খাতুন, সাগরিকা, সালমা খাতুন, জোসনা বেগম এবং শিশু রবিউল ও শামিম। এদের বাড়ি যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, খাগড়াছড়ি চট্রগ্রাম ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সূত্র জানায়, দেশে ফেরত আসা ৯ জন বাংলাদেশি নারী ও শিশু বিনা পাসপোর্টে ভারতে গিয়ে সে দেশের আলীপুর ও মুম্বাই পুলিশের হাতে তারা আটক হয়। পরে তাদেরকে পুলিশ জেলহাজতে পাঠায়। সেখান থেকে ‘লিলুয়া ও সংলাপ ’ নামে দুটি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তাদেরকে দেশে ফেরৎ আনা হয়।

Manual7 Ad Code

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ওসি ওমর শরিফ ৯জন বাংলাদেশী নারী ও শিশু ফেরৎ আসার বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে যশোর মহিলা আইনজীবী সমিতি তাদেরকে গ্রহণ করে অভিভাবকের কাছে তুলে দেবেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code