সিলেটে ১৯০ পিস ইয়াবাসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরী থেকে ১৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দর্শন দেউড়ী থেকে ১৯০ পিস ইয়াবাসহ মো. নিজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত নিজাম উদ্দিন।
গ্রেফতারকৃত নিজাম উদ্দিন সিলেট মহানগরীর জালালাবাদ থানার মইয়ার চরের মৃত রশিদুল্লাহর পুত্র। অভিযানের সময় র্যাবের জিজ্ঞাসাবাদে নিজাম তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। এসময় তার কাছ থেকে প্রায় ৭৬ হাজার টাকা মূল্যের ১৯০ পিস ইয়াবা উদ্ধার করেন র্যাব সদস্যরা।
এছাড়াও র্যাবের জিজ্ঞাসাবাদে নিজাম জানায় দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ক্রয় করে মাদকসেবীদের সরবরাহ করতো। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত নিজামকে সিলেট কতোয়ালী থানায় হস্তান্তর করে র্যাব।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed