সিলেটে ২৪ লাখ টাকার ভারতীয় কাপড়সহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট থেকে প্রায় ২৪ লাখ টাকার ভারতীয় কাপড় ভর্তি একটি পিকআপভ্যান আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় চোরাকারবারী সন্দেহে দু’জনকে আটক করা হয়। কাপড়গুলো ভারত থেকে চোরাইপথে দেশে আনা হয়েছিলো বলে দাবি পুলিশের।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোরে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন অফিসের সামনে থেকে ভারত থেকে আসা তৈরী কাপড় ভর্তি পিকআপ ভ্যান (নং সিলেট-মেট্রো-ন-১১-০২৭৬) আটক করে গোয়েন্দা পুলিশ। এসময় রেহান আহমদ রায়হান (২০) ও লিটন আহমেদ (২১) নামে দু’জনকে আটক করা হয়। আটককৃত দু’জনের বাড়ি ফতেহপুর এলাকায়।
সুজ্ঞান চাকমা জানান, আটক পিকআপ ভ্যান তল্লাশী করে ৫০৫ পিছ ভারতীয় শাড়ি এবং ১৬ বান্ডিল ভারতীয় থান কাপড় উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২৩ লক্ষ ৭৩ হাজার টাকা।
এ ব্যাপারে এসআই মিজানুর রহমান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে বলে জানান সুজ্ঞান।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed