Main Menu

অনন্ত বিজয় হত্যা মামলার অভিযোগ গঠন ১৬ জুলাই

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার শুনানি আবারও পিছানো হয়েছে। মঙ্গলবার (২০ জুন) শুনানির নির্ধারিত তারিখ থাকলেও কোন আসামী আদালতে হাজির করতে না পারায় সিলেট মহানগর দায়রা জজ আদালত এ মামলার পরবর্তী শুনানীর তারিখ ১৬ জুলাই নির্ধারন করেন।
পিপি মফুর আলী বলেন, পলাতক আসামীদের আদালতে হাজির করতে না পারার কারণে আদালত আগামী ১৬ জুলাই পরবর্তী শুনানীর তারিখ নির্ধারণ করে।
তিনি আরো বলেন, এ মামলার গ্রেফতারকৃত অন্যতম আসামী ফারাবীর অন্য মামলায় হাজিরা থাকার কারণে তাকেও হাজির করা যায়নি। পলাতক আসামিদের গ্রেপ্তার করে ওইদিন আদালতে হাজির করারও নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ২৩ মে অনন্ত হত্যা মামলার অভিযোগ গঠন করার কথা থাকলেও তা হয়নি। ওইদিন সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে ছয়জনকে অভিযুক্ত করে দেওয়া অভিযোগপত্রের উপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির পর বিচারক ২০ জুন অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছিলেন।
গত ৯ মে ছয়জনকে অভিযুক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর দাখিলকৃত সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয় সিলেটের কানাইঘাট উপজেলার ফালজুড় গ্রামের জমশেদ আলীর ছেলে আবুল হোসেন ওরফে আবুল হোসাইন (২৫), একই উপজেলার খালপাড় তালবাড়ি গ্রামের আবদুর রবের ছেলে ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বীরেন্দ্র নগর বাগলী গ্রামের আমির উদ্দিনের ছেলে হারুনুর রশিদ (২৫), কানাইঘাট থানার পূর্ব ফালজুড় গ্রামের হাফিজ মঈন উদ্দিনের ছেলে মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী ওরফে এবি মান্নান ইয়াহিয়া ওরফে ইবনে মঈন (২৪), ফালজুড় গ্রামের জোয়াদুর রহমানের ছেলে আবুল খায়ের রশিদ আহমদ (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়ার কালীশ্রী পাড়ার ফেরদৌস-উর-রহমানের ছেলে শফিউর রহমান ফারাবী (৩০)। এদের মধ্যে মান্নান রাহী, রশিদ আহমদ ও ফারাবী কারাগারে এবং আবুল, ফয়সাল ও হারুন পলাতক রয়েছেন।
এর আগে, গত বছরের ২৮ আগস্ট পাঁচজনকে আসামি করে এবং ১১ জনকে অব্যাহতির আবেদন জানিয়ে অনন্ত হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রের উপর গত ১৮ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পুনরায় তদন্ত শেষে সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকায় নিজ বাসার সামনে ব্যাংকার ব্লগার অনন্ত বিজয় দাশ কে (৩২) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই রত্মেশ্বর দাশ বাদী হয়ে সিলেট নগরীর বিমানবন্দর থানায় অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। প্রথমে পুলিশ মামলাটির তদন্ত করলেও পরে সিআইডিতে হস্তান্তর করা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code