২০১৮’র টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ সালে
বৈশাখী নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় শুরু ২০০৭ সালে। এরপর দুই বছর করে বিরতি দিয়ে ২০১৬ পর্যন্ত হয়ে গেছে বিশ্বকাপের ছয়টি আসর।
২০১৮ সালে আইসিসির সূচিতে ক্রিকেটের ছোট সংস্করণের আরও একটি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও সেটি এবার হচ্ছে না। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সদস্য দেশগুলোর ‘ব্যস্ততা’র কারণে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ সালে অনুষ্ঠিত হবে। তবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, সেটা এখনও জানা যায়নি।
পিটিআই জানিয়েছে, ২০১৮ সালে টেস্ট খেলুড়ে দেশগুলো একে অন্যের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে। এর মধ্যে প্রায় প্রতিটি দেশেরই আছে নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগ। সে কারণেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সময়সূচি ঠিক করতে গিয়ে বিপাকে পড়েছে।
আইসিসির এক প্রভাবশালী সূত্র ২০১৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হওয়ার ব্যাপারটি স্বীকার করে বলেছেন, ‘পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২০ সালে। এখনও ভেন্যু ঠিক হয়নি। ২০১৮ সালে টেস্ট খেলুড়ে দেশগুলো পরস্পরের মধ্যে প্রচুর সিরিজ খেলবে। এ কারণেই সূচি অনুযায়ী এটি আয়োজন করা সম্ভব নয়।’
ভেন্যুর কথা আইসিসি না জানালেও ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা রয়েছে। ২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ভারতে। ২০১৬-তে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ভারতে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual6 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual2 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed