বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ইসলামবাগে বৃষ্টির মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে টিনের চালে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- আমেনা বেগম (৫৫), তার পুত্রবধূ শিরিন আক্তার (৩০) ও শিরিনের শিশু সন্তান আফরিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মো. হাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির সময় বিদ্যুতের তার ছিঁড়ে টিনশেড ঘরের উপর পড়লে ওই পরিবারের পাঁচজন আহত হন।
স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে ভর্তি আছেন।
আহত দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
Related News
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
Manual1 Ad Code বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিতRead More
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করবে নাRead More



Comments are Closed