Main Menu

মোগলাবাজারে বজ্রপাতে কিশোর নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের নেগাল গ্রামে শনিবার দুুপুর ১টায় বজ্রপাতে অপু আহমদ (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। সে নেগাল গ্রামের আব্দুল আলীর ছেলে।
জানা যায়, ঘরের বারান্ধায় বসে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed