নবীগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা দৈনিক হবিগঞ্জ সমাচার এর সম্পাদক ও প্রকাশ গোলাম মোস্তফা রফিক এর গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার মুস্তাকিম বিল্লাহ’র সভাপতিত্বে ও সাপ্তাহিক জনতার দলিলের নবীগঞ্জ প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক প্রভাত বেলার নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক দৈনিক তরুণ কন্ঠ ও প্রিয় ডট কম’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি ছনি চৌধুরী, দৈনিক কালবেলার হবিগঞ্জ প্রতিনিধি এডভোকেট ফরিদ শিকদার, যুগ্ম সম্পাদক দৈনিক আলোর কন্ঠ এর নবীগঞ্জ প্রতিনিধি এস এ শাওন, কোষাধ্যক্ষ তাজুল ইসলাম, আলিনুর পাশা, ফারহান আরিফ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক’কে গ্রেফতার করায় প্রশাসনের কঠোর সমালোচনা করেন এবং অনতিবিলম্বে গোলাম মোস্তফা রফিকের নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। অন্যথায় প্রশাসনিক সকল সংবাদ বর্জন এবং কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়। পরে গোলাম মোস্তফা রফিক’ এর মুক্তি কামনায় মোনাজাতের মাধ্যমে প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Related News
সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিনRead More
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More



Comments are Closed