Main Menu

টেকনাফে পাহাড় ধস, বাবা-মেয়ে নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: দুই দিনের টানা বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের তিন জেলায় বহু হতাহতের পর অাজ বুধবার সকালে অাবারও কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে।

এতে বাপ-মেয়ের মৃত্যু হয়েছে। এরা হলেন, মোহাম্মদ সলিম (৪৩) ও তার মেয়ে তৃষামনি (১০)।

টেকনাফ থানার ওসি মো. মাঈন উদ্দিন জানান, টেকনাফ উপজেলার ফোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতগরিয়া পাড়ায় বুধবার সকালে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

ওসি অারো বলেন, সলিমের পরিবার পাহাড়ের খাদের নিচে কুঁড়েঘর বানিয়ে বসবাস করছিল। সকালে হঠাৎ করেই পাহাড় ধসে পড়ে। স্থানীয়রা মাটি সরিয়ে তাদের উদ্ধার করে।

হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বুধবার সকালে মাটি চাপায় বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মঙ্গলবার সারারাত টেকনাফ উপজেলার সর্বত্র বজ্রসহ মুষলধারে বৃষ্টি হয়েছে।

এদিকে, নিম্নচাপের প্রভাবে দুই দিনের টানা বর্ষণে তিন জেলা রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবানে ১৩৪ জন নিহত হয়েছেন। চট্টগ্রামে মারা গেছেন ৩০ জন। তাদের মধ্যে ২২ জন পাহাড় ধসে এবং আটজন মারা গেছেন গাছচাপায়। এ ছাড়া রাঙ্গমাটিতে দুই সেনা কর্মকর্তাসহ সর্বশেষ ১০১ জন ও বান্দরবানে ছয় জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed