ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে
বৈশাখী নিউজ ডেস্ক: ইন্টারনেট ব্যাংকিংয়ে চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে, প্রথম ৯ মাসে মোট ২৫ হাজার ৮৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের অর্থবছরের তুলনায় ৪১ দশমিক ৪৯ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বিষয়ক সর্বশেষ পরিসংখ্যান প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এতে আরও জানানো হয়েছে, গত ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে ইন্টারনেট ব্যাংকিংয়ে ১৮ হাজার ২৬৫ কোটি টাকা লেনদেন হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ মেয়াদে) ইন্টারনেট ব্যাংকিংয়ে মোট ৯ হাজার ১৭২ কোটি টাকা লেনদেন হয়েছে। যা আগের যেকোনো প্রান্তিকের তুলনায় বেশি।
প্রসঙ্গত, ওয়েব ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং নামেও পরিচিত ইন্টারনেট ব্যাংকিং। ব্যাংকের নির্দিষ্ট শাখার অধীনে অনলাইন বা ইন্টারনেট হিসাব চালানো যায়। তবে এই মাধ্যমে লেনদেনের জন্য ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন পড়ে না। প্রথাগত পদ্ধতির বাইরে মোবাইল বা কম্পিউটারের সাহায্যে ইন্টারনেট ব্যাংকিং করা হয়।
Related News
খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক ছাড়
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাস সামনে রেখে খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্কRead More
দেশের বাজারে আরো কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে টানা পতন লক্ষ্য করা যাচ্ছে স্বর্ণের দামে। সবশেষ শনিবার (১৪Read More



Comments are Closed