Main Menu

কোম্পানীগঞ্জে রমজানের রাতে বোমামেশিনের তান্ডব

বিশেষ সংবাদদাতা: মাহে রমজানের দিনে কোন কাজ নেই। উপোসে ও তৃষ্ণায় সবাই ক্লান্ত। তাই রোজার দিনে দেশের বৃহত্তর পাথর কোয়ারী সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলন বন্ধ থাকে। কিন্ত ইফতারের পরপরই কোয়ারী এলাকা জুড়ে শুরু হয় বোমামেশিনের তর্জন-গর্জন। দিনের বেলা উপজেলা প্রশাসনের অভিযান থাকে। মাঝে মাঝে পুরনো কিছু বোমামেশিন ধ্বংস করা হয়, ছবিও প্রকাশ পায় মিডিয়ায়। কিন্তু রাতের আঁধারে কি ঘটে কোয়ারী এলাকায় তার খবর রাখে না উপজেলা সিভিল প্রশাসন। অভিযোগ পাওয়া গেছে কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেনের সাথে গোপন আতাত করে পাথরখেকোরা রাতেই চালিয়ে থাকে বোমামেশিনের তান্ডব।
এলাকাবাসী জানান, বোমামেশিনের বিকট শব্দে মসজিদে তারাবির নামাজেও বিঘœ ঘটে থাকে। সারাদিন রোযা পালন করে ক্লান্ত পরিশ্রান্ত মানুষজন ঘুমাতে পারেন না বোমামেশিনের তান্ডবে।
অভিযোগ পাওয়া গেছে, ভোলাগঞ্জ, দয়ারবাজার, কাইলকবাড়ি, কালাইরাঘ ও শাহ আরেফিন টিলার অন্ততঃ ৩০টি স্পটে রমজানের রাতে বোমামেশিন দিয়ে পাথর উত্তোলন করা হয়ে থাকে।
তবে কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন তার সাথে পাথর খেকোদের আতাতের বিষয়টি অস্বীকার করেছেন।

 

Share





Related News

Comments are Closed