সুনামগঞ্জে পানিতে ডুবে শিশু ও কিশোরের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ী গ্রামে পানিতে ডুবে নিখোঁজ হওয়া রুবেল মিয়া (১৮) এবং হৃদয় হাসান (১০)’র মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে সিলেট ও সুনামগঞ্জের ফায়ার সার্ভিস কর্মীরা বাওনের বিল থেকে এই দু’জনের লাশ উদ্ধার করে।
গত শনিবার বিকালে মাইজবাড়ী গ্রামের বাওনের বিলে গৃহপালিত গরু আনতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইজবাড়ী গ্রামের শাহিদ আলী’র ছেলে রুবেল মিয়া (১৮) ও বাবুল মিয়ার ছেলে হৃদয় হাসান (১০) বাওনের বিল থেকে গরু আনতে যায়। বাওনের খাড়া নামের খাল পাড় হয়ে যাওয়ার সময় প্রথমে শিশু হৃদয় পানিতে ডুবে যায়। হৃদয়কে বাঁচাতে গিয়ে রুবেল এগিয়ে গেলে দুজনেই নিখাঁজ হয়ে পড়ে। সন্ধ্যায় গরু বাড়িতে আসার পর রুবেল ও হৃদয়ের খোঁজাখুঁজি শুরু হয়। রোববার সকাল ১০টায় ঘটনাস্থলে হৃদয়ের লাশ ভেসে ওঠে। পরে সিলেট ও সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা রুবেলের লাশ উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মাসুক আলী জানান, ‘নিহত শিশু ও কিশোর পানিতে ডুবে মারা গেছে। দুই জনের লাশই বিনা ময়না তদন্তে পরিবারের হেফাজতে নেওয়ার আবেদন করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ’
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed