‘চান মিয়া’ খ্যাত অভিনেতা জুয়েল আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আঞ্চলিক জনপ্রিয় অভিনেতা ‘চান মিয়া’ খ্যাত জুয়েল আহমদ আর নেই। তিনি বৃহস্পতিবার (৯জুন) দিবাগত রাত ১টায় ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৫ বছর।
জুয়েল আহমদ দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নের নভাগ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল মছব্বিরের পুত্র। দুই দিন পূর্বে জুয়েল ব্রেইন স্টোক করলে তাকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিন মাস পূর্বে জুয়েলের বিয়ের কাবিন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ভাই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
জুয়েল ‘তিন নাটা ঢাকা, কল ওয়েটিং, ভুতের আশ্রয়’সহ ইত্যাদি নাটক করে সিলেটের সবার কাছে চান মিয়া হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed