মদনমোহন কলেজ সরকারিকরণের ডিড অব গিফট নিবন্ধন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ঐতিহ্যবাহী মদনমোহন কলেজ সরকারিকরণের ডিড অব গিফট নিবন্ধন সম্পন্ন হয়েছে।
অর্থমন্ত্রী ও কলেজ গভর্নিং বডির সভাপতি আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে এ ডিড অফ গিফট সম্পন্ন হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সেক্রেটারী আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
পরে কলেজের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি দলিলমূলে সিলেট সদর সাব রেজিস্ট্রার আবু বকরের কাছে হস্তান্তর করেন কলেজ অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed