Main Menu

ঈদে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে নির্দিষ্ট ফ্লাইট ছাড়াও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
‘নাড়ীর টানে ছুটে চলা’ বাংলার ঐতিহ্য আর আবহে কর্মব্যস্ত রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন গন্তব্যে আত্মীয় স্বজন এর সাথে ঈদ উদযাপনকে আরো বেশী প্রাণবন্ত করার জন্য দেশের একমাত্র প্রিমিয়াম এয়ারলাইন্স ইউএস-বাংলা ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে অধিক সংখ্যক অতিরিক্ত ফ্লাইট যুক্ত করেছে। এ ছাড়া ঈদ পরবর্তী কর্মক্ষেত্রে যোগদানের জন্য যশোর, সৈয়দপুর ও রাজশাহী থেকে ঢাকায় আসায় জন্য অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৫ জুন থেকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ঈদ পূর্ববর্তী ঢাকা থেকে যশোরে ১০টি, সৈয়দপুরে ৪টি, বরিশালে ২টি এবং রাজশাহীতে ১৪টি এবং ঈদ পরবর্তী যশোর থেকে ৩টি, সৈয়দপুর থেকে ১টি এবং রাজশাহী থেকে ৪টি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ঈদ পরবর্তী ২৭ জুন থেকে ঢাকা থেকে কক্সবাজারে অভ্যন্তরীণ পর্যটকদের সুবিধার্থে ৭৬ আসন বিশিষ্ট নির্দিষ্ট এয়ারক্রাফট ড্যাশ-৮-কিউ৪০০ ছাড়াও ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট পরিচালনা করতে যাচ্ছে।
ঈদ উপলক্ষে পরিচালিত অতিরিক্ত ফ্লাইট ছাড়াও সিডিউল অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, যশোরে ২টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ২টি ও সিলেটে ১টি এবং সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে বরিশাল ও রাজশাহীতে।
বর্তমানে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা, কাঠমান্ডু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে।

Share





Related News

Comments are Closed